শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি চৌধুরী
spot_img
spot_img

সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি চৌধুরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ‘টু দ্য পয়েন্ট’ নামক টক শো সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন অনুষ্ঠানটির সঞ্চালক দীপ্তি চৌধুরী। মূলত টক শোর একটি পর্বে সাবেক বিচারপতি মানিকের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিপরীতে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা।

এরপর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান দীপ্তি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথম ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহুর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি।

বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম আমরা। কিন্তু এই মুহুর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

উল্লেখ্য, ‘টু দ্য পয়েন্ট’ টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ বলেও মন্তব্য করেন।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যেখানে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা।

ডিইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments