ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৯ আগস্ট, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকার। এদিকে এমজেএল বাংলাদেশ পিএলসির ৪৭ কোটি ৭১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৪ কোটি ৮৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রেনাটা লিমিটেড, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং সিটি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.





























Recent Comments