ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৯ অক্টোবর, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৭৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র মতে,কোম্পানিটি অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।
ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯ টাকা ৮১ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments