শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
spot_img
spot_img

সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে। কী পদ্ধতিতে কীভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরম্যাট রেডি করে দেবো।

দেশে বর্তমানে প্রায় ১৫ লাখের কাছাকাছি সরকারি কর্মচারী রয়েছেন। এসব সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কথা থাকলেও চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। কর্মচারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থারও হিসাব নেয়ার ব্যাপারে গরজ দেখা যায় না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments