শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিমা খাতে সেল প্রেসার: মুনাফা বের করছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

বিমা খাতে সেল প্রেসার: মুনাফা বের করছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা কয়েক কার্যদিবস বিমা খাতে ঝুঁক ছিলেন বিনিয়োগকারীরা। বাই প্রেসারের কারণে এ খাতের শেয়ার দর বেড়ে যায়। আজ এ খাত থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার কারণে সেল প্রেসার তৈরি হয়েছে। যার ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি ঐ বিমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৫৬ বারে ২৩ লাখ ১৮ হাজার ২২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮০ বারে ১৯ লাখ ১১ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৮৬ বারে ৩০ লাখ ৭২ হাজার ৫৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫৭ শতাংশ, শ্যামপুর সুগারের শেয়ার দর ৯ দশমিক ০৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৬৯ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর কমেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments