রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকগাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলজুড়ে লাখো মানুষের বিক্ষোভ
spot_img
spot_img

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন লাখ লাখ মানুষ।ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান লেবার ইউনিয়ন। হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরাইলজুড়ে যুদ্ধবিরতির দাবিতে নজিরবিহীন এই বিক্ষোভ শুরু হয়েছে।

রোববার রাতে রাজধানী তেলআবিবসহ বেশ কয়েকটি শহরে লাখ লাখ ইসরাইলি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ১১ মাসে আগে গাজায় যুদ্ধ শুরুর পর এটিই অন্যতম সরকারবিরোধী বিক্ষোভ। গতকাল রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতি হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করতে অবহেলা করছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। বিক্ষোভকারীরা ‘এখন, এখন’ বলে স্লোগান দিতে থাকেন এবং দাবি করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়।

এক বিবৃতিতে জিম্মি ও নিখোঁজদের পরিবারের ফোরাম জানিয়েছে, ছয় জিম্মির মৃত্যুই বলে দিচ্ছে এটি নেতানিয়াহুর সরাসরি ব্যর্থতা। তিনি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে এবং প্রিয়জনদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় ১১ মাস ধরে হামাসের জিম্মায় অত্যাচার, নির্যাতন সহ্য করার পর কয়েক দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়। সেইসঙ্গে তিন শতাধিক ব্যক্তিতে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments