ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। আজ সকাল ১১ টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৯ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৯১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৩ কোটি ৬৩ হাজার ৫৩৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments