ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয় এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিদিন গড়ে ৩৩ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এমজেএল বাংলাদেশ, লিন্ডে বাংলাদেশ, গ্রামীণফোন, ইবনে সিনা, লাভেলো, মিডল্যান্ড ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments