ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়েছে। এদিকে লিব্রা ইনফিউশনস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬৫ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬.১৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল মিলস, দ্য একমি ল্যাবরেটরিজ, মন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, কনফিডেন্স সিমেন্ট এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments