ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান গত গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ০.২৭৯১ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৮৯৯ টাকা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১.৩৩২০ টাকা। গত বছরের একই সময়ে ০.২৯৩৭ টাকা পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৭২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments