ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ ১২ হাজার টাকার। এদিকে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৩১ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্রাক ব্যাংক পিএলসির ২১ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, এনআরবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আইএফআইসি ব্যাংক, সোনালী আঁশ, লিব্রা ইনফিউশন এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments