ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এদিকে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড কর্পোরেশন, এপেক্স ট্যানারি, সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন, রহিম টেক্সটাইল মিল, সোনারগাঁও টেক্সটাইল এবং লিব্রা ইনফিউশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments