ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৮.৬৯ শতাংশ। এদিকে রূপালী লাইফ ইন্সুরেন্সের ১৫.৩৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং খুলনা পাওয়ারের ১৩.৯২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- ইন্ট্রাকো, হামি ইন্ডাস্ট্রিজ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, মিথুন নিটিং, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, গ্রামীণ ওয়ান : স্কিম টু এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.



























Recent Comments