রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিআইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়
spot_img
spot_img

আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির সকল কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) পুরানা পল্টনের আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে হাইব্রিড মডেলে আয়োজিত “মিট দ্য চেয়ারম্যান” শীর্ষক নির্দেশনামূলক মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি বলেন, গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছেন। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন সহ পর্ষদের সকল সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান মেহমুদ হোসেন। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকের কোন তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে ব্যাংকটির। কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদরিত্ব নিশ্চিত করতেও গুরুত্ব আরোপ করেন তিনি। মেহমুদ আরো বলেন এখনই প্রকৃষ্ট সময় ব্যাংকিং সেক্টরে গুড গভার্ন্যান্স নিশ্চিত করার।

হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও দেশব্যাপী ১৪০০ এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় সকল শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন মেহমুদ হোসেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments