শুক্রবার, ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপাকিস্তানি ব্যান্ড ‘জাল’ এর কনসার্টের টিকেট যেভাবে পাওয়া যাবে
spot_img
spot_img

পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ এর কনসার্টের টিকেট যেভাবে পাওয়া যাবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ২৭ সেপ্টেম্বর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করছে ‘অর্থহীন’ ও পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ ও ভাইকিংস। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনাতে হবে এই কনসার্ট। এটি আয়োজন করেছে অ্যাসেন, জিরকোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপেরিয়েন্স।

আয়োজনটির অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ফুডপ্যান্ডা। উপমহাদেশের অন্যতম সেরা ব্যান্ডটির পরিবেশনা উপভোগে আগ্রহী ভক্তরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে খুব সহজেই কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

প্যান্ডামার্টের মাধ্যমে কনসার্টের টিকেট অর্ডার করতে স্মার্টফোনে ফুডপ্যান্ডা অ্যাপ ডাউনলোড করতে হবে। সঠিক নিয়ম অনুসরণ করে টিকেট ক্রয় সম্পন্ন হলে গ্রাহকদের একটি পেমেন্ট রিসিট বা ডামি টিকেট প্রদান করবে প্যান্ডামার্ট। তবে এটি শুধুমাত্র সফল পেমেন্টের রশিদ হিসেবে প্রযোজ্য হবে, অর্থাৎ এর মাধ্যমে কনসার্টে প্রবেশ করা যাবে না। ফুডপ্যান্ডায় গ্রাহকদের নিবন্ধিত ইমেইল অ্যাড্রেসে ৪৮ ঘন্টার মধ্যে মূল টিকেট ইমেইল করবে অ্যাসেন (আয়োজক)। বিস্তারিত তথ্যের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডার কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, স্বাচ্ছন্দ্যকে অভিজ্ঞতায় রূপ দিতে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। গ্রোসারি, ফুড, আর ইভেন্টসের পাশাপাশি এখন গ্রাহকদের এন্টারটাইনমেন্টের চাহিদা মেটাতে নিজেদের উদ্ভাবনীর সেরা প্রয়োগ নিশ্চিত করছি আমরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments