
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৯৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৯.৮৭ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তমিজ্জউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, দেশ গার্মেন্টস লিমিটেড, ঢাকা ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments