ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ কোম্পানিটি মোট ১ কোটি ২৭ লাখ ৫৫ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৫৫ লাখ ৩৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৯৬ লাখ টাকা।
বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৪ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments