
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৬১ কোটি ৬৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১৯.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ২৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৬১৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments