সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে করুণ পরিস্থিতি: দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারে করুণ পরিস্থিতি: দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথ কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৮.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৯ শতাংশ বা ৯৭.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬১.৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৬৪.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ২৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৫১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৭১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭১ শতাংশ বা ৪১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭৩৬.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯৩.১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৪০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯৫.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮ টির, কমেছে ৩৫৫ টির এবং অপরিবর্তিত রয় ১৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৫৫৯ টি শেয়ার ২ লাখ ১ হাজার ২৪৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৬ কোটি ৯৩ লাখ ০৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬৬ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩০ শতাংশ বা ২০৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৭৯৩.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ৭১ হাজার ১২৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments