ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৩৯ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, এবি ব্যাংক, স্ট্যান্ডর্ড ব্যাংক, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments