ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩০.৩৬ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির সর্বচ্চো দর বেড়েছে ২৬.২১ শতাংশ। এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের সর্বচ্চো ১৬.৪০ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণ ওয়ান : স্কিম টু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রহিম টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামীক ব্যাংক এবং ঢাকা ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments