ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই প্রান্তিকেই লোকসানে রয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক-
সমাপ্ত সময়ের (জানুয়ারি-মার্চ’২৪) প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৭ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৮ টাকা ৬১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪০ টাকা ৪৫ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক-
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৫ টাকা ০৬ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ৪ টাকা ৮৬ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২৬ টাকা ৭৪ পয়সা। যা গত বছর লোকসান ছিল ১৩ টাকা ৪৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬০ টাকা ০২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments