ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসি প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই প্রান্তিকেই লোকসানে রয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিক-
সমাপ্ত সময়ের (জানুয়ারি-মার্চ’২৪) প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক-
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময় লোকসান ছিল ১ টাকা ১৪ পয়সা।
হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৬১ পয়সা। যা গত বছর লোকসান ছিল ২ টাকা ৯৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments