বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনগান কবিতায় স্মৃতিচারণে জুয়েলকে স্মরণ
spot_img
spot_img

গান কবিতায় স্মৃতিচারণে জুয়েলকে স্মরণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রয়াত সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল স্মরণে অনুষ্ঠিত হলো ‘সেদিনের এক বিকেলে’ শীর্ষক এক আলোচনা সভা। রোববার (৬ অক্টোবর) রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জুয়েলকে নিয়ে স্মৃতিচারণ করেন তার সহকর্মী ও বন্ধুরা।

অনুষ্ঠানে গান-কবিতা পরিবেশনের পাশাপাশি অতিথিদের স্মৃতিচারণের মধ্য দিয়ে উঠে আসে জুয়েলের সংগীত জীবন, কর্মজীবন ও বন্ধুত্বের নানা দিক। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, রাশিদ খান ও মাসুদুজ্জামান এর উপস্থাপনায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকীব খান, গীতিকার জুলফিকার রাসেল, নির্মাতা সৈয়দ আওলাদ, আ কা রেজা গালিব, মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন, আবৃত্তিকার শিমুল মুস্তাফাসহ জুয়েলের পরিবার ও নিকটতম বন্ধুরা।

অনুষ্ঠানে জুয়েলের গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার, কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। এ ছাড়া, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জুয়েলের বৈচিত্র্যময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হয়।

বাংলাদেশে মেলোডি ধাঁচের গানে দর্শক শ্রোতার কাছে প্রিয় নাম জুয়েল। তিনি ১০টি একক অ্যালবাম সহ ৫০ এর অধিক যৌথ অ্যালবামে গান করেন। তার গাওয়া উল্লেখযোগ্য গান ‘সেদিনের এক বিকেলে’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, ‘সামনে তোমার চাঁদের পাহাড়’, ‘আমার আছে অন্ধকার’, খুব সকালে’ ইত্যাদি। উপস্থাপক হিসেবেও টেলিভিশন ও টেলিভিশনের বাইরে নানা অনুষ্ঠানে সফলতার স্বাক্ষর রেখেছেন জুয়েল। নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং কর্পোরেটদের জন্য ডকুমেন্টারি, বিজ্ঞাপনচিত্র, সচেতনতামূলক অডিও-ভিজ্যুয়াল নির্মাণ করেন।

গত ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান জুয়েল। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments