ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি সর্বশেষ বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও অন্য কোনো তথ্য প্রকাশ করেনি। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় মুনাফা, ইপিএস, ক্যাশ ফ্লো ইত্যাদি প্রযোজ্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি।
আগামী ২০ নভেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments