বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থান: বেড়েছে লেনদেন ও শেয়ারের দর
spot_img
spot_img

সূচকের উত্থান: বেড়েছে লেনদেন ও শেয়ারের দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ অক্টোবর, ২০২৪ তারিখ বুধবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৮২.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৫ শতাংশ বা ৯৮.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৫.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৫.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭ টির, কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮২.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৩০২ টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ৯১৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৬০ লাখ ৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩২৩.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩৯.২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয় ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৫৫ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ২৩ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৬ শতাংশ বা ১৭৩.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ১৩৫.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ২১৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments