ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচ হিসেবে ভারতও অপেক্ষাকৃত দুর্বল দল নামাতে পারে ম্যাচটিতে। তবে তাতে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি!
হায়দরাবাদে ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছে। যে কারণে পুরো বিকেলই মাঠ ঢেকে রাখা হয়েছিল কাভারে। ফলে ক্রিকেটাররাও মাঠে অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ দলের বিকেলের অনুশীলনও বাতিল হয় বৃষ্টির কারণে। আজও বৃষ্টি হতে পারে। এমনটা হলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা।
আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, পুরোদিনই হায়দরাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে সন্ধ্যা ও রাতে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টি।
খেলা চলাকালে বৃষ্টি না হলেও, এর আগে ভারি বর্ষণে মাঠে পানি জমার কারণে টস ও নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে খেলা শুরু হতে পারে। তবে হায়দরাবাদ আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আগে থেকেই প্রখ্যাত। যেখানে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে। তাই বৃষ্টির মাত্রার ওপর বিষয়টি নির্ভর করছে।
এর আগে চেন্নাই ও কানপুরে বাংলাদেশ-ভারতের দুটি টেস্টেই বৃষ্টি হানা দিয়েছিল। এর মধ্যে দ্বিতীয় টেস্টে প্রায় দুইদিন বৃষ্টি ও মাঠের অব্যবস্থাপনায় খেলা হয়নি। যদিও সেই অবস্থায়ও আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও পাত্তা পায়নি শান্ত’র দল। গোয়ালিয়রে ৭ উইকেট আর দিল্লিতে তারা ৮৬ রানে হেরেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments