ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের রাজধানীর কেরানীগঞ্জে কারখানা সাময়িক বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ১৫ অক্টোবর থেকে কোম্পানিটির কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত কারখানার কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে।
উল্লেখ্য, কী কারণে এ কারখানার কার্যক্রম বন্ধ থাকবে তা জানায়নি কোম্পানি কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments