মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ অক্টোবর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৩.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ২৮ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫৩৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৬০.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৫.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৬.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭ টির, কমেছে ৩৪৬ টির এবং অপরিবর্তিত রয় ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৮২ লাখ ৯ হাজার ১৯৯ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ২২৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬২ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১১.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫৩৮.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১০২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার ১০২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments