বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদইতিবাচক শেয়ারবাজার: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ
spot_img
spot_img

ইতিবাচক শেয়ারবাজার: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ অক্টোবর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭৭.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩২ শতাংশ বা ৬৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৪.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৬ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৭.৪৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৬১৫ টি শেয়ার ১ লাখ ১৬ হাজার ২৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৭৩.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৬.৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৩.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয় ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ২৮ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৫৩৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৪ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯১ শতাংশ বা ১৩৩.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৬৪৬.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments