ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৩ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার। এদিকে স্কয়ার ফার্মার আজ ১৯ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং লাভেলো আইসক্রিম পিএলসির ১৮ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments