রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে দেখে নিন ১২ কোম্পানির ইপিএস
spot_img
spot_img

এক নজরে দেখে নিন ১২ কোম্পানির ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

কোম্পানিগুলো হচ্ছে-

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮৪ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৯৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১৩ পয়সা।

স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

লতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ০১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ০৬ পয়সা।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১২ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১০ টাকা ১২ পয়সা।

অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩২ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে ৩১ টাকা ০৮ পয়সা ইপিএস হয়েছিল।

আরএকে সিরামিকস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২৯ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটি ২৬ পয়সা লোকসান করেছে। গত বছরের একই সময়ে ৯৬ পয়সা আয় করেছিল।

ইসলামিক ফাইন্যান্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ১৬ পয়সা লোকসান ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৭২ পয়সা আয় ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৯ টাকা ৮৬ পয়সা।

লংকাবাংলা ফাইন্যান্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য সমন্বিতভাবে ছিল ১৮ টাকা ৪৮ পয়সা। আগের বছর ছিল ১৮ টাকা ৮২ পয়সা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৭ পয়সা (Restated)। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৬৩ পয়সা (Restated) আয় ছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা (Restated)। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৬৬ পয়সা ছিল (Restated)।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৭৮ পয়সা (Restated)।

কর্ণফুলী ইন্স্যুরেন্স:  গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৪৩ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ২৮ পয়সা।

এডিএন টেলিকম: পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮০ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিতভাবে আয় হয়েছিল ৬৯ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১১ পয়সা বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ১৫ পয়সা।

ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১১ পয়সা আয় করেছিল।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত লোকসান ইপিএস হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে ৭ টাকা ৩৯ পয়সা লোকসান ছিল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments