ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডে গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৬ টাকা ২৯ পয়সা।
আগামী ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments