বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকে বড় উত্থান: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ
spot_img
spot_img

সূচকে বড় উত্থান: আস্থা ফেরানোই মূল চ্যালেঞ্জ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ অক্টোবর, ২০২৪ তারিখ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেন কিছুটা কমেছে। দিন শেষে আজ ৭৯.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৪২ শতাংশ বা ১১৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭.৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৮.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৯.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৮০ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২১৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৪ শতাংশ বা ৬৬.৮৬ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৮৯৮.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৭.৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.১০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮০৫.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০৫ টির, কমেছিল ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৯৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৩৩৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৪ শতাংশ বা ১৮.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১০ হাজার ৮৮.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৫ হাজার ৫৪০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments