ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৩০ অক্টোবর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার। এদিকে এশিয়াটিক ল্যাবরেটরিজের আজ ১২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মিডল্যান্ড ব্যাংক, ইবনে সিনা ফার্মা, একমি ল্যাবরেটরিজ, লংকাবাংলা ফাইন্যান্স, টেকনো ড্রাগস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments