ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিগুলো হলো: তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড।

জানা যায়, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ০.৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.৫০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৭ হাজার ৬৫৪ শেয়ার ৭১ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ৫ লাখ ৮০ হাজার টাকা।
কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর আজ ১০ শতাংশ বা ৪.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫২.৮০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৩৩ লাখ ৯৭ হাজার ৫২০ শেয়ার ১ হাজার ৩৩৯ বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার মূল্য দাঁড়ায় ১৭ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments