শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেন কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৭ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৩৪.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১১.৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৭.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ১০ লাখ ১৭ হাজার ১৯৯টি শেয়ার ১ লাখ ৮৪ হাজার ৮২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৮ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ১৭.৮১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯২৮.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮২ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১০৯.৯৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৭৮.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১১৫টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত থাকে ৫৩টির। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৭৪০টি শেয়ার ২ লাখ ৫ হাজার ৮০৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ ১৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭৯ কোটি ১ লাখ ৪৫ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ২৭.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩.০৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৪ শতাংশ বা ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৭৪.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৬১ হাজার ৩৭৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৬ কোটি ১ লাখ ৫৬ হাজার ৫০৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ১২৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments