ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বড় লোকসানে জড়িয়েছে কোম্পানিটি। সংশ্রিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, তিন মাসে ব্যাংকটির নিট লোকসান হয়েছে ৭৯ কোটি ৯৭ লাখ টাকা। তবে আগের দুই প্রান্তিকে ‘নিট মুনাফা’ হওয়ায় নয় মাস শেষে ব্যাংকটি মুনাফাতেই আছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি টাকা ১ পয়সা ৩৫ আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments