মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়ুস, বাদ এন্ড্রিক
spot_img
spot_img

ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়ুস, বাদ এন্ড্রিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বছরের শেষ ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার (১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।

চোটের কারণে সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ছিলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি। এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এন্ড্রিকের। এছাড়াও দলে নেই চোট কাঁটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা নেইমার। চলতি বছরে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে আল হিলালের এই তারকা ফুটবলারকে।

নেইমারকে দলে না রাখা প্রসঙ্গে দরিভারল বলেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।

সেলেসাও কোচ আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে সে (নেইমার) দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড-

গোলরক্ষক: বেন্তো, এডারসন, ওয়েবারটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments