ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ওরিয়ন ফার্মার ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাভেলো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ১০ লাখ ১৭ হাজার টাকা। এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
এছাড়া এই তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী আঁশ, অগ্নি সিস্টেমস, ফারইস্ট নিটিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্টস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments