সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদমূলধনী মুনাফার ওপর করহার হ্রাস করায় ডিবিএর কৃতজ্ঞতা
spot_img
spot_img

মূলধনী মুনাফার ওপর করহার হ্রাস করায় ডিবিএর কৃতজ্ঞতা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানীর শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার (Capital Gain Tax) ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। আজ সোমবার (৪ নভেম্বর) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অর্থ উপদেষ্টাকে এই অভিনন্দন জানান।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বাজারের দীর্ঘ মন্দা কাটিয়ে তারল্য প্রবাহ বৃদ্ধি করে বাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনী মুনাফার উপর কর ছাড়ের বিষয়টি খুবই প্রয়োজন ছিল। এ বিষয়ে মূলধনী মুনাফার উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়ে আমরা ইতিমধ্যে অর্থ উপদেষ্টার নিকট সুপারিশ করেছিলাম। অর্থ উপদেষ্টা আমাদের সুপারিশ সুবিবেচনা করে মূলধনী মুনাফার (Capital Gain Tax) ওপর করের হার কমিয়ে ১৫ শতাংশ করায় আমরা ডিবিএর পক্ষ থেকে তাঁকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এই কর ছাড়ের মাধ্যমে পুঁজিবাজারের প্রতি তাঁর সদিচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে দেশী বিদেশী বিনিয়োগকারীর আগমন ঘটে পুঁজিবাজার বিনিয়োগ সমৃদ্ধ হবে।

সাইফুল উল্লেখ করেন, আমরা লক্ষ করেছি যে, পুঁজিবাজারের প্রতি মাননীয় অর্থ উপদেষ্টার বিশেষ দৃষ্টি রয়েছে। আমরা আশা করি, তিনি আমাদের বাকী সুপারিশগুলো সুবিবেচনা করবেন এবং প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে সুসংগঠিত ও শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলবেন।

সাইফুল মূলধনী মুনাফার উপর কর হার হ্রাসে কার্যকর ভূমিকা পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আবদুর রহমান খান, এফসিএমএ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান মমিনুল ইসলামসহ সকল গণমাধ্যম কর্মীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা প্রত্যেকেই নিজেদের অবস্থান থেকে পুঁজিবাজারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের দেয়া সুপারিশগুলো সুবিবচনায় নিয়ে একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। আশা করছি, বর্তমান সরকার ও নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক উদ্যোগে আমরা খুব শিগগির বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব একটি পুঁজিবাজার দেখতে পাবো।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অতীতের ন্যায় ভবিষতেও সরকার, বিএসইসি, এনবিআর, ডিএসইসহ গণমাধ্যমের সাথে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিচ্ছি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments