ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার। এদিকে দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের আজ ৩১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবংলিন্ডে কাংলাদেশ লিমিটেডের ২১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়া, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments