সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের পতনে দিনপার করলো পুঁজিবাজার: তবে লেনদেন কিছুটা ইতিবাচক
spot_img
spot_img

সূচকের পতনে দিনপার করলো পুঁজিবাজার: তবে লেনদেন কিছুটা ইতিবাচক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ১৫.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ বা ৫০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৫.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭৫.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৩.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ২৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৬৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৫৯ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩০.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩১৬.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৭.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.২১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৫.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৭ টির, কমেছিল ২৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৬৪৫ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২৭১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৪১ কোটি ৫৫ লাখ ০৬ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮ কোটি ১১ লাখ ৫৮ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments