ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। আজ কোম্পানিগুলোর পরিচালনা পষদের সভায় চলতি বছরের সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তা প্রকাশ করবে।

কোম্পানি দুটি হচ্ছে-
সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড: বোর্ড সভা আজ ১১ অক্টোবর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: বোর্ড সভা আজ ১১ অক্টোবর, বিকেল ৩টা এবং বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত দ্বিতীয় এবং ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments