বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১১ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
spot_img
spot_img

১১ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

কে অ্যান্ড কিউ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ, বাকী ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৬ টাকা ১৭ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

ফু-ওয়াং ফুডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান করেছে। আগের বছর শেয়ার প্রতি ৫৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: গত গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে ১৭ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ টাকা ১১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪০ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩৪ টাকা ১২ পয়সা।

আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৫ টাকা ৪২ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

এটলাস বাংলাদেশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ২ টাকা ৯৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১৪ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৩ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৩ টাকা ৭৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ২৬ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

বাংলাদেশ মনোস্পুল পেপার: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৯৮ পয়সা আয় হয়েছে (ডাইলুটেড)। আগের বছর আয় হয়েছিল ২ টাকা ২৮ পয়সা (ডাইলুটেড)।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ২৬ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫২ পয়সা আয় হয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২ টাকা ৫৯ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর, দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর আয় হয়েছিল ৪৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৪৪ টাকা ৬৩ পয়সা। যা আগের বছরে ছিল ৩৪৪ টাকা ৩৪ পয়সা।

এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৫ টাকা ৬৬ পয়সা। যা আগের বছরে মাইনাস ছিল ১ টাকা ৪৬ পয়সা।

উল্লেখ, আগামী বছরের ০৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় উত্তর পতেঙ্গা, চট্টগ্রামে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর, ২০২৪।

ফাইন ফুডস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৩১ পয়সা।

আগামী ২৭ ডিসেম্বর, শুক্রবার পৌনে ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৯ পয়সা হয়েছে। আগের বছর আয় ছিল ২ টাকা ৯১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৯ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০১ ডিসেম্বর, ২০২৪।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments