ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৭৯ শতাংশ কমেছে। এদিকে এস্কয়ার নিটের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯.০৫ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং উসমানিয়া গ্লাসের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৮.০৫ শতাংশ কমে তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়াও আজ লুজার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, শাহজিবাজার পাওয়ার, সোনালী আঁশ, নিউলাইন ক্লথিং, আরামিট সিমেন্ট এবং সমতা লেদার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments