রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদআইসিবিকে ৩০০০ কোটি টাকা দিতে গভর্নরকে সরকারের চিঠি
spot_img
spot_img

আইসিবিকে ৩০০০ কোটি টাকা দিতে গভর্নরকে সরকারের চিঠি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে উন্নয়ন ও স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৩ হাজার কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রস্তাবিত ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান করেছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়।

গভর্নরকে দেওয়া চিঠিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং উচ্চহার সুদে গ্রহণ করা তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে।

তাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে, বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর অনুকূলে ৩ হাজার কোটি টাকা ঋণ এবং ঋণের ওপর অর্জিত বা আরোপিত সুদ অথবা এর (আসল ও সুদ) কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে।

তবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের ওপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এ গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ মাসের জন্য বলবৎ থাকবে।

সরকারের পক্ষে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ডঃ মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত (আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পত্র নম্বর: ৫৩,০০,০০০০,৪২২,০২,০০১.২৩.৪৪) চিঠিটি গভর্নরকে প্রদান করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments