ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকার। এদিকে এমজেএল বিডির আজ ১৯ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং যমুনা ব্যাংকের ১৯ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ওয়াইম্যাক্স ইলেকট্রোড এবং ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments