ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১০-১৪ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ২৬.৯৪ শতাংশ। এদিকে মেঘনা ইন্সুরেন্সের শেয়ার দর ২৪.৫৪ শতাংশ বেড়ে সাপ্তাহিক দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ার দর ২২.১০ শতাংশ বেড়ে সাপ্তাহিক দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে-দেশ জেনারেল ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, প্রভাতি ইন্সুরেন্স এবং জিল বাংলা সুগার মিলস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments