ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
আল-আরাফাহ ইসলামী ব্যাংক: কোম্পানিটির এজিএম ১৮ আগস্ট, ২০২৪ তারিখ ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। স্থগিত এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে বলে কোম্পানি জানিয়েছে।
এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৯ জুন, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন: কোম্পানিটি এজিএম স্থগিত রেখেছে। যা পরবর্তীতে জানানো হবে।
এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৫ জানুয়ারি, ২০২৪। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে (পরিচালক এবং স্পনসর ব্যতীত)।
গ্লোবাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির এজিএম ৮ আগস্ট, ২০২৪ তারিখ কুর্মিটোলা গলফ ক্লাব ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে। স্থগিত এজিএমের পরবর্তী সময়সূচি জানানো হবে বলে জানা গেছে।
এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৬ জুন, ২০২৪। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম স্থগিত রাখা হয়েছে। এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৮ জুলাই, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ইউনিয়ন ব্যাংক: কোম্পানিটির এজিএম স্থগিত রাখা হয়েছে। এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৬ জুন, ২০২৪।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments